1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে দলিত এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শামীম আখতার মুকুল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শামীম আখতার জেলা প্রতিনিধি যশোর

যশোরের কেশবপুরে জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে দলিত এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রিলিফ, সুইডেন এর সহযোগিতায় দলিত এর বাস্তবায়নে সমাজে দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দলিত এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস সভাপতিত্ব করেন।

দলিত এর কর্মসূচী পরিচালক বিকাশ কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এ্যাডভোকেট মিলন মিত্র।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, কপোতাক্ষ মহিলা ও যুব উন্নয়ন এর নির্বাহী পরিচালক সুফিয়া পারভীন শিখা, পরিত্রাণ এর প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ দলিত পরিষদের কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন দাস, দলিত এর মনিটরিং ও অডিট ম্যানেজার উত্তম কুমার দাস, সদস্য তাপস কুমার, মীনা দাস প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, দলিত এর মোবিলাইজার উত্তম কুমার মন্ডল, নিকোলাস মিস্ত্রী, প্রকল্প অফিসার লক্ষী দাসসহ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park