1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ২২ অক্টোবরের মধ্যে পরিশোধের আশ্বাস

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় বিক্ষোভ করেছেন। আউটসোর্সিং প্রতিষ্ঠান সাহারা কর্পোরেশনের প্রায় ৬০ থেকে ৭০ জন শ্রমিক কেন্দ্রের ২ নম্বর গেটের সামনে সমাবেশ করে বকেয়া বেতনের অবিলম্বে পরিশোধের দাবি জানান।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কুমার ও ম্যানেজার (অ্যাডমিন ও সিকিউরিটি) মো. অলিউল্লাহ। তারা শ্রমিকদের কথা শুনে সাহারা কর্পোরেশনের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে শ্রমিকদের বকেয়া বেতন আগামী ২২ অক্টোবরের মধ্যে পরিশোধ করার আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেন।

সাহারা কর্পোরেশন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি বিভাগে শ্রমিক সরবরাহের দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি মাসে শ্রমিকদের বেতন পরিশোধের পর বিআইএফপিসিএলের কাছে ৫ থেকে ১০ শতাংশ লভ্যাংশসহ বিল দাখিল করে। অপারেশন বিভাগে বর্তমানে প্রায় ২৫০ জন শ্রমিক কর্মরত রয়েছেন এবং এই বিভাগের বকেয়া বেতনের পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা বলে জানা গেছে।

শ্রমিকরা জানান, যদি ২২ অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করা হয়, তবে তারা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে অ্যাডমিন ও সিকিউরিটি প্রধান মো. অলিউল্লাহ সাংবাদিকদের জানান, সাহারা কর্পোরেশনের দায়িত্বরত কর্মকর্তার আত্মীয়ের হার্টের সমস্যা থাকায় তিনি চিকিৎসার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্র আসতে পারেননি; এর কারণে শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park