
মামুন মোল্লা, খুলনা
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে খুলনার শিরোমণিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় যশোর-খুলনা মহাসড়কের শিরোমণি এলাকায় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) খানজাহান আলী থানা শাখা ও গণসেবা সংস্থার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি শেষে শিরোমণি গণসেবা সংস্থার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গণসেবা সংস্থার সভাপতি আকলিমা খাতুন। নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার সভাপতি শেখ আব্দুস সালাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান লিটন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, মিনা মুরাদ হোসেন, মোল্লা লিমন হোসেন, এস. এম. ইলিয়াস সরদার, ইমন চৌধুরী, মো. হাদিউজ্জামান, শেখ আলমগীর হোসেন, শেখ আশরাফুল আলম, শফিকুল ইসলাম, শেখ ইমদাদুল হক, শেখ খালিদ হোসেন, শেখ মহিবুল্লাহ, শেখ সিয়াম, শেখ আসাদ, রিফাত, তৌহিদুল ইসলাম, আসলাম শেখ, মোহাম্মদ আনিস, মোহাম্মদ বাচ্চু, বাহাউদ্দিন, ইলিয়াস হোসেন, মুসা শেখ ও পিয়াস প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী ও প্রশাসনের সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন।