1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

করিমগঞ্জে পিতাকে হত্যার মামলার প্রধান আসামি ছেলে গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জে পিতাকে হত্যার মামলার প্রধান আসামি ছেলে বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির। র‌্যাব জানায়, বুধবার (২২ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চট্টগ্রাম রোড থেকে আসামি আব্দুল আওয়াল বাদল (৪২) কে গ্রেপ্তার করা হয়। তিনি করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদল হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে। পারিবারিক কলহ ও অর্থসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, আব্দুল আওয়াল বাদল দীর্ঘদিন ধরে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। তিন মাস আগে স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর বাদল তার পিতা আব্দুল মালেকের ওপর চাপ দিতে থাকেন যাতে তিনি স্ত্রী-সন্তানদের ফিরিয়ে আনেন এবং মাদক সেবনের টাকার যোগান দেন।

গত ১৬ অক্টোবর বিকেলে বাদল তার বাবাকে হুমকি দেন— যদি স্ত্রীকে ফিরিয়ে না আনা হয়, তবে তিনি পিতাকে খুন করবেন। পরদিন (১৭ অক্টোবর) সকালে বাদল ছুরি নিয়ে ঘরে ঢুকে স্ত্রী ও মেয়েকে বাইরে বের করে দেন এবং পিতা আব্দুল মালেকের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত আব্দুল মালেককে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় আসামি আব্দুল আওয়াল বাদলসহ অজ্ঞাত তিন-চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।গ্রেপ্তারকৃত বাদল মিয়াকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park