1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা-২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহর পক্ষে গণসংযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নাসির উদ্দিন খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ (খুলনা-২) মনোনীত হাতপাখা প্রার্থী এবং খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহর পক্ষে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার ১৭ নম্বর ওয়ার্ডের সবুজবাগ, মসজিদ মার্কেট, বৌবাজার, গাজী মেডিকেল কলেজ, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং দলের নীতিমালা ও বার্তা পৌঁছে দেন।

জনসংযোগকালে শেখ মো. নাসির উদ্দিন বলেন, “দলের নির্দেশনা অনুযায়ী আপনাদের ভালোবাসা ও সহযোগিতার ভিত্তিতে নির্বাচনে মুফতী আমানুল্লাহ অংশগ্রহণ করবেন। তিনি জনগণের দুঃখ, দুর্দশা ও প্রয়োজনের কথা সংসদে তুলে ধরবেন। আমাদের লক্ষ্য হবে জনকল্যাণমুখী কাজ এবং সকল ক্ষেত্রে সমতা নিশ্চিত করা। এখানে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান নেই।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সেক্রেটারি মো. কবির হোসেন হাওলাদার, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোহাম্মদ ইব্রাহিম খান, মো. মনিরুজ্জামান মুকুল, আব্দুল মোতালেব, আশরাফুল ইসলাম লিটন, মো. গিয়াস উদ্দিন, মো. বাদশা মিয়া, মোহাম্মদ আব্দুর রহিম, মো. মোতালেব, মো. মহিদুল ইসলাম, মেহেদী হাসান সৈকত, আব্দুল আজিজ, মো. শাকিল, মোহাম্মদ বাদল, মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, মো. আল আমিন, মো. মোহন, মো. গোলাম মোস্তফা, মোহাম্মদ সাব্বির আহমেদ, মোহাম্মদ রেজাউল করিম, মো. রমজান আলী, মো. রাসেল, মো. মিল্টন, মো. আবরার, মাশরাফি শেখ, আব্দুর রশিদ হাওলাদার, মো. ওসমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখযোগ্যভাবে, জনসংযোগকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রার্থীর প্রতি তাদের সমর্থন ও প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park