1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা):

খুলনার দিঘলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল ও সনদপত্র দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া থানা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মীর সালমান ফারসিস। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ ইমরান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ মোল্লা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা সভাপতি নুরুল হুদা সাজ্জু, সেনহাটি উপজেলা সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী, ইসলামী যুব আন্দোলন দিঘলিয়া উপজেলা সভাপতি হাফেজ মোহাম্মদ হুসাইন আহমেদ, আনছার সরোয়ার খান ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মুফতি ইয়ারকুব সাহেব ও দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হযরত মাওলানা গিয়াস উদ্দিন।

বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্বে আসবে। তাদের নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং আত্মশুদ্ধি ও মানবকল্যাণের পথ— এই বার্তাই শিক্ষার্থীদের ধারণ করতে হবে বলে বক্তারা মত দেন।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও সনদ তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park