
নিজস্ব প্রতিবেদক:
নড়াইল জেলার নড়াগাতী থানার রামপুরা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চৌধুরী সাখাওয়াত হোসেন (সৈয়দ চৌধুরী) আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।
চৌধুরী সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে দেবদুন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির জন্য শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর নিকট এক অনুকরণীয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান নড়াগাতী অঞ্চলে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুম বাবন চৌধুরীর মেঝ ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ বাদ আছর নড়াগাতী কেজি স্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে নড়াগাতী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
চৌধুরী সাখাওয়াত হোসেনের মৃত্যুতে সহকর্মী শিক্ষক, সাবেক শিক্ষার্থী, শিক্ষানুরাগী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবাই মরহুমের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।