
হারুন শেখ, বাগেরহাট:
বাগেরহাট সদরের ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ২০২৪-২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত ৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার অধ্যাপক শেখ আব্দুল্লাহ আল মামুন। অন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নিলয় কুমার মিত্র, ম্যানেজিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষসহ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং অন্যান্য ছাত্র-ছাত্রী বৃন্দ।
সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: স্মীতা দেবনাথ, নিয়ন্তি মিত্র মমো, জুয়েল, রুকসানা, আখি ভট্টাচার্য, প্রনয় ঘোষ প্রান্ত, তূর্য নন্দী, আপন সাহা ও মেহেরাব হোসাইন রাতুল।