1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মামুন মোল্লা, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল সময় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি খুলনা সিটি কর্পোরেশন ও কুয়েটের যৌথ উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সহযোগিতায় আয়োজিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ মুজিবুর রহমান, খুলনা জেলার সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান এবং সহকারী অধ্যাপক ড. মোঃ জহির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ডব্লিউএইচও’র হেলদি সিটি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুুল হক।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা, চাপ মোকাবেলা, ও স্ব-সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park