1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা-২: হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দিন, খুলনা:

বুধবার (২৯ অক্টোবর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ নগরীর সোনাডাঙ্গা থানার ২৫ ও ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বসুপাড়া নূরানী বহুমুখী মাদ্রাসা, পশ্চিম বানিয়া খামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ও শেখপাড়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, সমন্বয়কারী মুফতি ইমরান হোসাইন, মহানগর ইসলামী আন্দোলনের সহ-সচিব মোঃ ইমরান হোসেন মিয়া, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি আলহাজ্ব আকবর আলী পাঠান, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি ডাক্তার আয়নাল মোল্লা, আলহাজ্ব আব্দুল জব্বার, মোঃ শাকির হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ নাজমুল ইসলাম, মোঃ রেজাউল করিম, মোঃ আলম মিয়া, মোঃ মিতুল হাওলাদার, বাপ্পি মোল্লা, মিজানুর রহমান, মোঃ নুরুল করিম, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

মুফতী আমানুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে সকলকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park