1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক করেছে কোস্ট গার্ড

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে একজন ব্যক্তি প্রবেশ করছে। ওই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল সকাল ৬টার দিকে সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আব্দুর রহিম (৩২), তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি সুন্দরবনের কুখ্যাত করিম শরীফ ডাকাত বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছেন।

জব্দ করা অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park