1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে বিমানবন্দর জমির ক্ষতিপূরণের ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমানবন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারকের শাস্তি ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রামপালের ফয়লাহাট এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের চৌরাস্তা মোড়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এ মানববন্ধন করেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রামপালের গোবিন্দপুর গ্রামের মৃত সুধীর পালের ছেলে গৌরাঙ্গ কুমার পাল, যিনি ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ভূয়া দলিল তৈরি করে বিমানবন্দরের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগী চিত্তরঞ্জন পাল ও বিকাশ চন্দ্র পাল জানান, তাদের পূর্বপুরুষ অশ্বিনী কুমার পাল ১৯৭০ সালের ১১ এপ্রিল ১৪২১/১৯৭০ নং কবলা দলিলের মাধ্যমে উক্ত জমিটি ক্রয় করেন। তার মৃত্যুর পর তাঁরা উত্তরাধিকারসূত্রে জমিটি ভোগ দখল করে আসছেন। কিন্তু অভিযুক্ত গৌরাঙ্গ কুমার পাল ১৯৭৪ ও ১৯৭৬ সালে জাল দলিল তৈরি করে নিজেকে মালিক দেখিয়ে বিমানবন্দরের ক্ষতিপূরণের পুরো টাকা নিজের নামে তুলে নেন। চিত্তরঞ্জন পাল বলেন, “গৌরাঙ্গের জন্ম ১৯৭৬ সালের ১৬ মে— অথচ তিনি তার জন্মের আগেই দলিল তৈরি করেছেন! এটি স্পষ্ট প্রতারণা।”

অন্য এক ভুক্তভোগী ইতি রানি পাল জানান, গৌরাঙ্গ কুমার পাল ২০২৫ সালের ২৬ এপ্রিল এক অঙ্গীকারনামায় স্বীকার করেন যে, তিনি বিমানবন্দরের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ ৩৮ লাখ ৭৩ হাজার ৫১১ টাকা তুলেছেন। এর মধ্যে চিত্তরঞ্জন পাল ও বিকাশ চন্দ্র পালের ২২ লাখ টাকা সাত দিনের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু পরবর্তীতে তা পরিশোধ না করে অস্বীকার করেন।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা ঝাড়ু মিছিল বের করেন এবং “প্রতারক গৌরাঙ্গের বিচার চাই”, “পাওনা টাকা ফেরত দাও”—এমন নানা স্লোগান দিতে থাকেন। তাঁরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযুক্ত গৌরাঙ্গ কুমার পাল সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত। আমিও ন্যায়বিচার চাই।”

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park