1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিরোমণিতে ৩য় এপিবিএন ও এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মামুন মোল্লা, খুলনা

খুলনার শিরোমণিতে ৩য় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ দূষণমুক্ত রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় ৩য় এপিবিএন ক্যাম্পাস থেকে এ কর্মসূচির সূচনা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৩য় আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দীন। এ সময় সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার কে. এম. ফসিহুর রহমানসহ ৩য় এপিবিএনের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

র‍্যালিটি ৩য় এপিবিএন ক্যাম্পাস থেকে শুরু হয়ে শিরোমণি বাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে ব্যাটালিয়ন গেইটে এসে শেষ হয়। র‍্যালি শেষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা টিম, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

অভিযানে উপস্থিত ছিলেন শিরোমণি বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বরকত হোসেন, মুন্সি মঈনুল ইসলাম, মাসুম বিল্লাহ, ইউপি সদস্য শেখ শরিফুল ইসলাম, মোড়ল মজিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে অধিনায়ক এম এম সালাহউদ্দীন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। আমাদের নিজেদের ঘর, রাস্তা ও বাজার এলাকা পরিষ্কার রাখা এখন সময়ের দাবি।” তিনি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, “সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন বসবাসযোগ্য নগরী গড়তে নাগরিক সচেতনতা ও অংশগ্রহণই প্রধান শক্তি।” অধিনায়কের এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park