1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা এস. এম. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রেসক্লাব রামপাল সভাপতি এম. এ. সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, এবং লায়লা সুলতানা।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, সমবায় গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করা গেলে দেশের সাম্য, উন্নয়ন এবং টেকসই অগ্রগতি অর্জন সম্ভব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park