1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার ডাক বাংলার মোড়ে লাভলু হোটেলে ছুরিকাঘাতে ৪ জন আহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার ডাক বাংলার মোড়ের লাভলু হোটেলে শনিবার সন্ধ্যা ৭.৩০ টায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চারজন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোটেলের সিনিয়র স্টাফ সাইফুল ইসলাম সুমন জানান, দুপুরে দুইজন গ্রাহক হোটেলে বিরিয়ানি খেতে আসেন। পানি চাওয়ার বিষয়কে কেন্দ্র করে তারা স্টাফদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে সন্ধ্যা ৭.৩০ টায় প্রায় ২০–২৫ জনের সঙ্গবদ্ধ একটি দল হোটেলে প্রবেশ করে। তারা চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র ব্যবহার করে হোটেলের চারজনকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে এবং নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

আহতরা হলেন: সুজন (২৮), টুটুল (৩৫), মধু (৩৫) এবং প্রধান বাবুর্চি আইয়ুব আলী (৫০)। হোটেলের ভিতরে সাইফুল নামের একজন স্টাফ আতঙ্কে তালাবদ্ধ অবস্থায় ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা ও ঘটনার তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park