1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

২২ বছর পর শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচন, ভোট ২৫ নভেম্বর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. মামুন মোল্লা, খুলনা

দীর্ঘ ২২ বছর পর খুলনার ঐতিহ্যবাহী শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় শিরোমণি বাজার বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে এক সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী— খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৩ নভেম্বর। পরদিন ৪ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ৫ ও ৬ নভেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ৭ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।
মনোনয়নপত্র বিক্রি ও সংগ্রহ করা যাবে ৮ নভেম্বর, জমা দিতে হবে ১০ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে। ১১ নভেম্বর হবে যাচাই-বাছাই, ১২ নভেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৪ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৬ নভেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। এরপর ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ মোড়ল আনিসুর রহমান, কমিটির সদস্য ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সমিতির সূত্রে জানা গেছে, সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। দীর্ঘ দুই দশক পর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় বাজারজুড়ে এখন নির্বাচনী উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এবারের নির্বাচনে ১১টি পদে ভোট হবে—সভাপতি, কার্যকরী সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য। ব্যবসায়ী মহলের আশা, এই নির্বাচনের মাধ্যমে শিরোমণি বাজার বণিক সমিতি নতুন নেতৃত্ব ও গতিশীল কার্যক্রমে ফিরে পাবে তার আগের ঐতিহ্য ও মর্যাদা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park