
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে নতুন সামাজিক সংগঠন ‘খেজুরমহল যুব উন্নয়ন সংস্থা’-এর ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার খেজুরমহল মোড়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে এ কমিটি অনুমোদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা তাঁতী দলের সভাপতি সরদার বাকিবিল্লাহ, যিনি নবগঠিত কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসরাফিল হোসেন বাবু, সহসভাপতি শেখ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, সহসাধারণ সম্পাদক শেখ আল মামুন, সাংগঠনিক সম্পাদক খান রবিউল আউয়াল বাবু এবং অর্থ সম্পাদক শেখ রাসেল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন — শেখ সাগর, শেখ মুন্না, শেখ পারভেজ, শেখ আব্দুল্লাহ, তরফদার রনি, শেখ আকবর, তরফদার মাসুদ, হাওলাদার হাসান, শেখ রবি, শেখ বাদল ও শেখ রকিব।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি একটি মাদকমুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলা, যুবকদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা, শিক্ষা, স্বাস্থ্য ও নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন গণমুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। তারা বলেন, সমাজের তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করাই সংগঠনের মূল লক্ষ্য।