1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় টিকা গোল্ডেন রিল ফিশিং কম্পিটিশন, মিলনমেলা ও প্রীতিভোজ ২০২৫ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খান জাহান আলী থানা প্রতিনিধি:

বাংলাদেশের বিভিন্ন জেলার মৎস্যশিকারীদের অংশগ্রহণে খুলনায় অনুষ্ঠিত হয়েছে “টিকা গোল্ডেন রিল ফিশিং কম্পিটিশন, মিলনমেলা ও প্রীতিভোজ–২০২৫”। শনিবার (৮ নভেম্বর) সকালে খানজাহান আলী থানার মোস্তার মোড়সংলগ্ন একতা মৎস্য খামারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে একতা সৌখিন মৎস্য খামার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একতা মৎস্য খামারের সভাপতি সুলতান মাহমুদ পিন্টু। প্রতিযোগিতা ও মিলনমেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একতা মৎস্য খামারের সদস্যরা।

প্রধান অতিথি ছিলেন একতা মৎস্য খামারের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার শাহ নেওয়াজ ভূঁইয়া, খুলনার ফেরদৌসী রহমান, ও পাবনার আলী আব্বাস।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোড়ল আব্দুল গফফার, মাহমুদুর রহমান, আলী আব্বাস মোড়ল, শেখ শাহিন, অ্যাডভোকেট জিল্লুর রহমান, কাজী জহির, আব্দুল জলিল ছালেক, এসএম মোস্তাফিজুর রহমান, পরিমল কুমার দাস, নাজিম উদ্দিন মামুন জয়সহ শতাধিক মৎস্যশিকারি, অতিথি ও শুভানুধ্যায়ীরা।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে মনোমুগ্ধকর মাছ ধরার প্রতিযোগিতা। দুপুরে আব্দুল গফফার মোড়লের মৎস্য খামারে প্রীতিভোজের পর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় মৎস্যশিকারি একরাম ৫ কেজি ১৮০ গ্রাম ওজনের একটি মৃগেল মাছ ধরে প্রথম স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে বন্ধুত্ব ও সম্প্রীতি বৃদ্ধির প্রতীক হিসেবে অংশগ্রহণকারী ১০০ জন শিকারি একটি গেঞ্জিতে স্বাক্ষর করেন, যা পরে নিলামে বিক্রি হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে আলহাজ্ব আব্দুল গফফার মোড়ল ১২ হাজার টাকায় গেঞ্জিটি ক্রয় করেন। উল্লেখ্য, গত বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল টাঙ্গাইলে। এ বছর অনুষ্ঠিত হলো খুলনায়, আর আগামী বছর আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে রাজশাহীতে।

প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস বলেন, “মৎস্য শিকার প্রতিযোগিতা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। মৎস্যজীবী ও সৌখিন শিকারিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park