1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দৌলতপুরে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ

খুলনার দৌলতপুরে বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে সুশাসন ও দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় সংগঠন ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’, দৌলতপুর থানা ইউনিট।

সভায় সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম জোয়ারদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ন্যাশনাল কো–অর্ডিনেটর ডা. এস এম হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সহ–সভাপতি ও মোংলা প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক শামীম হোসেন, অধ্যাপক আব্দুর রশিদ মোড়ল, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ সুজাত কবির এবং সিনিয়র সহ–সভাপতি অধ্যাপক খায়রুজ্জামান সরদার।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে নৈতিক শিক্ষা জোরদার করতে হবে। প্রশাসনিক স্বচ্ছতা, গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক সচেতনতা এবং সামাজিকভাবে দুর্নীতিবিরোধী প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য। তারা আরো বলেন, দুর্নীতিকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে রাষ্ট্রীয়ভাবে কঠোর অবস্থান নিতে হবে এবং সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন তরিকুল ইসলাম চয়ন। মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’, দৌলতপুর থানা ইউনিট অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান সভা সফলভাবে সম্পন্ন হওয়ায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park