1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন: রাশিদুল সভাপতি, রানা সাধারণ সম্পাদক ও মতি কোষাধ্যক্ষ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে শীর্ষ তিন পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা ও মো. রকিবুল ইসলাম মতি। দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম সভাপতি, দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা সাধারণ সম্পাদক এবং এসএ টিভির খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।

এ ছাড়া সহ-সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–এর খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী এবং দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ৭টি পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদের নির্বাচিত ঘোষণা করে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের খুলনা ব্যুরো প্রধান জি. এম. রফিকুল ইসলাম। সদস্য ছিলেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান ও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন এবং দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতির বাস্তবায়ন, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা এবং বিএফইউজে ঘোষিত ৩৯ দফা আন্দোলনে খুলনার সাংবাদিক সমাজ আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী তিন দিনের মধ্যে বিদায়ী সভাপতি মো. আনিসুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়সহ বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park