1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় লবণচরায় নানি–নাতিসহ তিনজনের লাশ উদ্ধার: রহস্য ঘিরে আতঙ্ক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত আটটার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে দরবেশ মোল্লা গলির একটি বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক; ধারণা করা হচ্ছে, দুপুরে হত্যা করা হলেও মরদেহগুলো রাতেই উদ্ধার সম্ভব হয়েছে।

নিহতরা হলেন—সাহিদুন্নেছা (৫৫), তাঁর নাতি মোস্তাকিম (৯) এবং নাতনি ফাতিহা আহম্মেদ (৮)। শিশু দু’টি শেফার আহমেদ ও রুবি আক্তার দম্পতির সন্তান। পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুদের বাবা–মা কর্মস্থলে যাওয়ার আগে দুই সন্তানকে নানির কাছে রেখে যান।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম বলেন, সন্ধ্যায় বাবা–মা বাড়ি ফিরে এসে দরজায় নক করলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। তারা বারবার ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢোকেন। ভেতরে গিয়ে প্রথমে সাহিদুন্নেছার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে ঘরের পাশের একটি মুরগির ঘর থেকে শিশু মোস্তাকিম ও ফাতিহার লাশ উদ্ধার করা হয়। তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহগুলো শক্ত হয়ে গেছে বলে জানিয়েছেন ওসি সানওয়ার হুসাইন। তিনি বলেন, “কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা সম্ভব হবে।”

পুলিশ বলছে, হত্যার ধরন, সময় ও বাসার অবস্থা দেখে মনে হচ্ছে এটি পূর্বপরিকল্পিত একটি হামলা। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ফিঙ্গারপ্রিন্ট ও ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park