1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

আগামী জাতীয় নির্বাচন ও গণভোটকে শতভাগ নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন শুধু নতুন সরকার গঠনের নির্বাচন নয়—এটি দেশ রক্ষার নির্বাচন।

আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ দেশের ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় এবারের প্রক্রিয়া অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় আরও তাৎপর্যপূর্ণ ও তাৎক্ষণিক জাতীয় গুরুত্বের।

প্রফেসর ইউনূস বলেন, “এটা গতানুগতিক নির্বাচন নয়। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে—সেসব স্মৃতি ছাপিয়ে যেতে হবে একসঙ্গে।” তিনি আরও বলেন, “এটা গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন; এই নির্বাচন গণঅভ্যুত্থানের পূর্ণতা দেওয়ার নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে জাতির শতাব্দীর গতিপথ।”

জেলা প্রশাসকদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কোনোভাবে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তাঁর ভাষায়, “এই নির্বাচনের মাধ্যমে জাতি এক নবজন্ম লাভ করবে; জেলা প্রশাসকরা সেখানে ধাত্রীর দায়িত্ব পালন করবেন।”

নির্বাচনকে একই সঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। বিশেষভাবে উল্লেখ করেন সেই তরুণ ও নারী ভোটারদের কথা, যারা গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তিনি বলেন, “ভোটকেন্দ্রে তাদের প্রত্যাবর্তন এই নির্বাচনের সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ।”

আন্তর্জাতিক মহলও এ নির্বাচনের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, “বিশ্ব দেখতে চায় বাংলাদেশ কেমন নির্বাচন করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহ আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”

তিনি বলেন, “এই নির্বাচনকে স্বার্থক করা গণঅভ্যুত্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এই নির্বাচন একটি বিরাট অভিযান—এ অভিযানে আমাদের জিততেই হবে। স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এ লড়াইয়ে জয়ী হওয়া জরুরি।”

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল।

বৈঠকে মাঠ প্রশাসনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park