
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক ব্যবসায় জড়িত এক নারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলো নাসরিন বেগম (৩৫), কালিয়া থানাধীন সুমেরুখোলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। অভিযানে তার কাছ থেকে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) সুমেরুখোলা গ্রামের শহিদুল ইসলামের বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারের পর নাসরিন বেগমকে নড়াইল কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, “মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এই ধরনের অভিযানের মাধ্যমে আমরা মাদক দমন কার্যক্রম আরও শক্তিশালী করতে চাই।”