1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়ায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালামের নেতৃত্বে উপজেলা সুধিজন ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকার, রাজনৈতিক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুধীসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ড. আবদুল সালাম উপজেলা তথা জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কার্যক্রম এবং সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “উপজেলার উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সমন্বিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান রাশেদ সভার সঞ্চালনা করেন। সভায় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা উপসহকারী ভূমি মিশনার শ্রাবনী বিশ্বাস, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী-এর প্রতিনিধিবৃন্দ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলার চলমান সমস্যা, সেবা কার্যক্রম, জনদূর্ভোগ, অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জনপ্রতিনিধিরা বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাবনা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আশ্বাস কামনা করেন।

সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত সবার মতামত গ্রহণ করে সমন্বিত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park