1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দাকোপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শচীন্দ্র নাথ মণ্ডল, দাকোপ (খুলনা)

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, বিভিন্ন ডেইরি ফার্ম ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদারের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার মোসাৎ সেলিনা আক্তারের সঞ্চালনায় ৩০টি স্টল প্রদর্শিত হয়। প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তির আল্ট্রাসনোগ্রাফি, খড় ও ঘাস কাটার মেশিন, বিভিন্ন রোগ-বালাই দমনের ঔষধ, উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি এবং কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণিসম্পদ প্রদর্শন করা হয়। প্রদর্শনী পরিদর্শন শেষে সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার স্বাগত বক্তব্যে বলেন, “প্রাণিসম্পদ খাত বাংলাদেশের আর্থ–সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মোট জিডিপিতে খাতটির অবদান ১.৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.১৯ শতাংশ, যা অর্থমূল্যে জিডিপির আকার ৯১ হাজার ৩৬ কোটি টাকা।”

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রাণিসম্পদ চিকিৎসক ডাঃ বোরহান উদ্দিন, উপজেলা নারী খামারী ফরিদা বেগম (হাঁস), নিরঞ্জন ঢালী (গরু), সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, দাকোপ উপজেলা ইসলামী আন্দোলন সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, প্রধান সমন্বয়ক এন সিপি সংগঠন এস এম এ রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির এম আক্তারুজ্জামান এবং দাকোপ থানা পুলিশের এস আই মনোয়ার হোসেন।

উক্ত আয়োজনের মাধ্যমে দাকোপে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা সামনে এসেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park