
মোঃ মামুন মোল্লা, খুলনা
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও খুলনা বিভাগের আওতাধীন জেলা কার্যালয়গুলোর উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়, অভিযানে অংশ নেয় ৯টি টিম, অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক সামগ্রী, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারের দাম, ক্রয় ভাউচার যাচাই করা হয়, ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
খুলনা বিভাগের বিভিন্ন জেলার অভিযানের মধ্যে উল্লেখযোগ্য, খুলনা জেলার ফুলতলা থানার বেলতলা এলাকায় মনিবাবু ফুড ও বিনয় চানাচুরকে ১০-১০ হাজার টাকা জরিমানা, ডুমুরিয়া খর্নিয়া বাজারে বিশ্বাস ফার্মেসি, গাজী ট্রেডার্স ও সরকার ট্রেডার্সকে মোট ১০ হাজার টাকা জরিমানা, সাতক্ষীরা জেলার সদর উপজেলার কাঠালতলা বাজারে ঝর্না স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা, কুষ্টিয়া জেলার সদর উপজেলার মজমপুরগেট বাজারে মেসার্স নয়ন ফল ভান্ডারকে ৩৫ হাজার টাকা জরিমানা, যশোর জেলার সদর উপজেলার গোহাটা বাজারে সুজয়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা, মাগুরা জেলার মুহাম্মাদপুর উপজেলার বিনোদপুর বাজারে মেসার্স সাহা ট্রেডার্স ১৬ হাজার, মেসার্স খাজুরা স্টোর ১০ হাজার, মেসার্স সাহা ফার্মেসি ১৫ হাজার টাকা জরিমানা, ঝিনাইদহ জেলার সদর উপজেলার ত্রিমোহনী বাজারে আল মদিনা বীজ ভান্ডার ৮ হাজার, বিশ্বাস বীজ ভান্ডার ৮ হাজার টাকা জরিমানা, চুয়াডাঙ্গা জেলার সদর বাজারে ১ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
মোট ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়, অভিযান চলাকালে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়, ভোক্তাদের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।