1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনায় হাইওয়ে পুলিশের নারী সদস্যের আত্মহত্যা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনা, ২৯ নভেম্বর: খুলনার খালিশপুর থানাধীন মুজগুন্নি হাউজিং এস্টেটের নারী পুলিশ ব্যারাক থেকে হাইওয়ে পুলিশের একজন নারী সদস্য আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর খবর পাওয়া যায় সহকর্মীদের মাধ্যমে। নিহত কনস্টেবল মিমি খাতুন (২৭) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাত নম্বর ফুলবাড়ি এলাকার নবীন বিশ্বাসের মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে সহকর্মীরা তাকে নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ব্যারাক কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সুরতহাল সম্পন্ন করে সন্ধ্যায় ৭টা ১৫ মিনিটে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে মর্গে রাখা আছে।

মুজগুন্নি পুলিশ ব্যারাকের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, মিমি খাতুন হাইওয়ে রিজিওনের নারী সদস্য হিসেবে চাকরি করছিলেন এবং ব্যারাকেই অবস্থান করতেন। আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত নয়। তার কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যুসনদে প্রাথমিকভাবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে।

খালিশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “এটি প্রাথমিক পর্যায়ে তদন্তাধীন। বিস্তারিত পরে জানানো হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park