1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মিনি পার্ক নির্মাণের ঘোষণা প্রধান অতিথির

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া, নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষা–অনুরাগী ও সমাজসেবক শেখ মো. আশরাফ উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং বিদ্যালয়ের শিক্ষা পরিবেশের প্রশংসা করে নিজ অর্থায়নে একটি মিনি পার্ক নির্মাণের ঘোষণা দেন। তাঁর এ ঘোষণাকে অভিভাবক ও উপস্থিত ব্যক্তিরা করতালির মাধ্যমে স্বাগত জানান।

সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস.এম. তাজকির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগ্রাম ওসমান গনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল মোল্লা (ব্যবসায় শিক্ষা) ও সহকারী শিক্ষক সবুজ আলী মণ্ডল (গণিত)।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রুমা ও করিমুন নেছা। বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুসলিমা খানম। তিনি জানান, বিদায়ী ও অন্যান্য অভিভাবকরা বিদ্যালয়ের জন্য তিন সিটের সোফা সেট ও কয়েকটি টি টেবিল উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া এবং তৃতীয় শ্রেণির সুমাইয়া বড় ভাই–বোনদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা দেয়। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মো. আলী আজগর মোল্লা, মরিয়ম আক্তার মারিয়া ও হালিমা বেগম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আল-আমীন শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও উচ্চশিক্ষার প্রতি অনুপ্রাণিত করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক জনাব আজমল মোল্লা। দোয়া ও মোনাজাত শেষে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park