1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খাশিয়ালে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াগাতী (কালিয়া)

নড়াইল জেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে ইউনিয়নের একটি স্থানীয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়—এটি জাতীয় পুনর্গঠনের নকশা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, বিচার বিভাগকে স্বাধীন করা, প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করা, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এই রূপরেখা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “নড়াইলসহ সারাদেশের মানুষ আজ পরিবর্তন চায়। মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং স্বাধীন মত প্রকাশের পরিবেশ ফিরিয়ে আনাই বিএনপির প্রতিশ্রুতি। ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ নতুন দিগন্তে পৌঁছাবে।”

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, জনদুর্ভোগ এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়ে বক্তব্য দেন। তাঁদের দাবি—রাষ্ট্র মেরামতের ৩১ দফা সময়োপযোগী, গণমুখী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্র গড়ার বাস্তবসম্মত রূপরেখা। কর্মসূচিকে কেন্দ্র করে ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park