1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার টিএন্ডটি চত্বরে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব শামীম আহমেদ রমিজ সঞ্চালনা করেন। আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মল্লিক ও এনামুল কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর।

এ ছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক চৌধুরী আছাবুর রহমান, জেলা ছাত্রদলের সহ–সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, চৌধুরী মেহেদী হাসান, মো. সাব্বির আহমেদ লিমন, মোহাম্মদ নূর ইসলাম, আহাদ ভুইয়া, দিদারুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ মারুফ, রাশেদুজ্জামান, গোলাম রসুল, রবিউল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার ফকির, শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, আছিফ শেখ, মোহাম্মদ জসিম মুন্সী ও আবদুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাহিদুল ইসলাম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park