1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা–১ আসনে জামায়াতের নতুন মনোনয়ন, হিন্দু নেতা কৃষ্ণ নন্দী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আসন্ন জাতীয় নির্বাচনে খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করে নতুন চমক দিয়েছে জামায়াতে ইসলামী। এবার প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে দলটি। তিনি বর্তমানে ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি এবং প্রায় দুই দশক ধরে দলটির সঙ্গে যুক্ত আছেন।

গত সোমবার (১ ডিসেম্বর) খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান কৃষ্ণ নন্দীর মনোনয়ন ঘোষণা করেন। এরপর বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়।

ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে যোগ দেন। তিনি একইসঙ্গে স্থানীয় সনাতন কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে কৃষ্ণ নন্দী জানান, ন্যায়-সততার আদর্শ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকবিরোধী অবস্থানের কারণেই তিনি জামায়াতকে বেছে নিয়েছেন। তিনি বলেন, “জামায়াত কঠোরভাবে আদর্শভিত্তিক একটি দল। শান্তি ও সমৃদ্ধির কথা বলে—এ কারণেই আমি ২০০৫ সাল থেকে এই রাজনীতি করে আসছি। এটা কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না।”

তিনি দাবি করেন, দলের কঠিন সময়েও তিনি পাশে ছিলেন। আগের সরকার আমলে আওয়ামী লীগ–ঘেঁষা এলাকায় জামায়াতের রাজনীতি করার কারণে নানা চাপের মুখে থাকতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মনোনয়ন পাওয়ার পর কৃষ্ণ নন্দী জানান, কেন্দ্রীয় পর্যায়ে তাঁকে ডেকে নিয়ে জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা তাঁর প্রার্থিতা ঘোষণা করেন। তিনি বলেন, দলের নির্দেশনা অনুযায়ী তিনি শিগগিরই এলাকায় সক্রিয়ভাবে প্রচারণা শুরু করবেন।

উল্লেখ্য, এই আসনে এর আগে মাওলানা আবু ইউসুফ মনোনয়ন পেয়েছিলেন। কৃষ্ণ নন্দী বিষয়টি নিয়ে বলেন, “জামায়াত আমির আমাদের দুজনকে একসঙ্গে মিলিয়ে দিয়েছেন। তিনি এখন আমার হয়ে প্রচারণা চালাচ্ছেন। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।”

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park