1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মাসিক মিটিং বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ের আইএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নগর সভাপতি আলহাজ্ মুফতি আমানুল্লাহ। সভা পরিচালনা করেন নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহসভাপতি আলহাজ্ আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসহাক ফরিদী, মেহেদী হাসান সৈকত, গাজী মিজানুর রহমান, এইচ. এম. খালিদ সাইফুল্লাহ, মো. মঈন উদ্দিন, মো. মইনুদ্দিন ভূঁইয়া, আলহাজ্ আমজাদ হোসেন, মো. নুরুজ্জামান বাবুল, মো. বাদশাহ খান, মো. মিরাজ মহাজন, মো. আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পীর সাহেব চরমোনাই ও শায়খে চরমোনাইয়ের খুলনা আগমন উপলক্ষে ঘোষিত কর্মসূচিগুলো সফল করার প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park