1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভূমিকম্পে দীর্ঘ বিরতির পর মঙ্গলবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি

সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতির কারণে স্থগিত থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাডেমিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে। দুই সপ্তাহের বেশি সময় ক্যাম্পাস বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এর আগের দিন সোমবার থেকে বিভাগগুলো আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী রবিবার ও সোমবার দুই দিন অনলাইন ক্লাস চলবে বলে নিশ্চিত করেছেন জবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভা শেষে তিনি বলেন, “ভূমিকম্প পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে ক্যাম্পাস খুলবে এবং সোমবার থেকে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকবে।”

তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন বিষয়ে সিন্ডিকেটের এজেন্ডায় কোনো আলোচনা ছিল না। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

NGS/MMH

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park