1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের অভিষেক 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক 

নবগঠিত এবং চার্টার্ড নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় নিউইয়র্ক লাগার্ডিয়া বিমানবন্দরের পাশে অবস্থিত বিশ্বখ্যাত ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অনুষ্ঠানটিকে ঘিরে উৎসবমুখর আমেজ বিরাজ করছে।

গত ২৪ নভেম্বর সোমবার ক্লাবের প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান এবং অভিষেক কমিটির কনভেনার ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন নাঈম আহমেদ–এর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়।

দলের অন্যান্য সদস্যরা ছিলেন—ক্লাব সেক্রেটারি লায়ন আহমেদ সোহেল, অভিষেক কমিটির সদস্য সচিব লায়ন আমির হোসেন কামাল, চিফ কো–অর্ডিনেটর লায়ন মনিরুল ইসলাম, লায়ন জামিল হোসেন, লায়ন আনোয়ার হক, লায়ন ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, লায়ন মো. হুদা, লায়ন শাহিনুর রহমান বিপ্লব, লায়ন ইশতিয়াক রুমি, লায়ন সাজ্জাদ রহমান খান, দুলাল বেহেদু ও মিসেস কবরি।

নিউইয়র্কে লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে মানবিক উদ্যোগ ও সামাজিক সেবার জন্য প্রশংসিত। নতুন এই চার্টার্ড ক্লাবের অভিষেক অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যক্তি, কমিউনিটি লিডার, উদ্যোক্তা ও সাংবাদিক উপস্থিত থাকবেন বলে আয়োজকদের প্রত্যাশা।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, অভিষেক অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হলে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাব ভবিষ্যতে আরও বিস্তৃত সেবামূলক কার্যক্রম হাতে নিতে পারবে এবং বাংলাদেশি কমিউনিটিতে সেবাপ্রদান আরও শক্তিশালী হবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park