1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন; শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে বেগম রোকেয়ার জীবনাদর্শ, নারী শিক্ষার গুরুত্ব এবং নারী নির্যাতন প্রতিরোধের বার্তা গুরুত্বসহকারে তুলে ধরা হয়। উপস্থিত সবাই অদম্য নারীদের অবদান ও সাহসিকতাকে শ্রদ্ধার সঙ্গে সম্মান জানান। প্রধান অতিথির বক্তব্যে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেন, “বেগম রোকেয়া আমাদের সমাজে নারীর শিক্ষা ও স্বাধীনতার প্রতীক। নারী নির্যাতন প্রতিরোধ ও নারী ক্ষমতায়ন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”

বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আকবর, রূপসা থানা প্রতিনিধি আঃ সাত্তার, উপজেলা ইসলামী রিলিফ প্রতিনিধি শেখ শাহাজাহান সিরাজ এবং অদম্য নারীদের মধ্যে রাশিদা আক্তার, বিউটি বেগম, নাসরিন সুলতানা লিপি, মোমেনা বেগম, রাশিদা আক্তার ও রেশমা রেজা।

উপজেলায় মোট পাঁচ জন নারী বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের জন্য অদম্য নারী সম্মাননা লাভ করেছেন। পাঁচটি পৃথক ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নৈহাটি ইউনিয়নের ঝাবুসা গ্রামের সিরাজ মোল্যার সহধর্মিণী বিউটি বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের এমদাদুল হকের স্ত্রী নাসরিন সুলতানা লিপি, সফল জননী টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের খলিলুর রহমান শেখের স্ত্রী মোমেনা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জয়ী নারী আইচগাতী ইউনিয়নের যুগীহাটি গ্রামের বনি আমিন বিশ্বাসের স্ত্রী রাশিদা আক্তার,

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মোঃ আজিজুর রহমানের স্ত্রী রেশমা রেজা।অনুষ্ঠান শেষে সম্মাননা প্রাপ্তদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park