
মনির খান, স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমার ডাঙ্গা গ্রামের জাফর শেখ (জাইকোর) ছেলে জাবের শেখ গত ২০১৮ সালে একই ইউনিয়নের চর দৌলতপুর গ্রামের মৃত্যু রহিম মোল্লার মেয়ে সেলিনা বেগমকে শরীয়ত মোতাবেক বিবাহ করেন।
জাবের শেখ, তাদের সংসার জীবনে প্রায়ই সময় তার স্ত্রী সেলিনা বেগমকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতেন, এবং মারধর করতেন। নিরুপায় হয়ে সেলিনা বেগমের মা মেয়ের সুখের কথা চিন্তা করে সমিতি থেকে ৪০ হাজার টাকা তুলে দেন। ওই সময় তাদের সংসারে একটি প্রতিবন্ধী কন্যা সন্তান জন্ম গ্রহণ করেন। তার নাম রাখা হয় সুমাইয়া। বর্তমান তার বয়স ৭ বছর।
২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তাদের ৩ বছর সংসার জীবনের মধ্যে ভাঙন শুরু হয়ে যায়। অবশেষে ইউনিয়ন চেয়ারম্যান ও উভয় পক্ষের লোকজন থেকে সেলিনা বেগমকে তালাক প্রদান করেন। কথা ছিল জাবের শেখ তার প্রতিবন্ধী মেয়ে সুমাইয়ার যাবতীয় ভরণপোষণ দিবেন, কিন্তু আজও পর্যন্ত তিনি একটি টাকা ও দেননি।
সেলিনা বেগম তার প্রতিবন্ধী মেয়ে সুমাইয়াকে নিয়ে অনাহারে-অধ্যাহারে কোন রকম জীবন যাপন করছেন। অসহায় সেলিনা বেগম অবশেষে প্রতিবন্ধী মেয়ে সুমাইয়ার ভরণপোষণ পেতে নড়াইল লিগাল এইটে মামলা দায়ের করেছেন এবং কোন ফলাফল না পেয়ে হতাশা হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন।
উক্ত বিষয় সম্পর্কে অভিযুক্ত জাবের শেখের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
NGS/MMH