1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের বিশেষ স্মারক সম্মাননায় ভূষিত হলেন গণমাধ্যমকর্মী এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ সংবাদদাতা

এসএসসি ব্যাচ ’৯১ চট্টগ্রাম বিভাগের প্রচার-প্রসার, সাংগঠনিক সংহতি এবং কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের অনবদ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিশেষ স্মারক সম্মাননা পেলেন গণমাধ্যমকর্মী ও চন্দনাইশের কৃতি সন্তান এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। চট্টগ্রামের আনোয়ারার লুসাই পার্কে এসএসসি ’৯১ ব্যাচের বন্ধু-বান্ধবীদের মিলনমেলায় ‘আনন্দ আয়োজন’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বর্তমানে এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) একাধিক জাতীয় ও সংগঠনগত দায়িত্ব সুচারুভাবে পালন করছেন। তিনি দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এসএসসি ’৯১ ব্যাচের সংগঠনে তাঁর কার্যক্রম বহুমাত্রিক ও অত্যন্ত কার্যকর। তিনি সা.উ.বি ৯১ ব্যাচ ও এসএসসি প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে প্রায় ৮৮০০ সক্রিয় সদস্যের প্রতিষ্ঠান—এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সাধারণ পরিষদের সহসভাপতি এবং অ্যাডমিন প্যানেলের সদস্য হিসেবে সংগঠনের প্রসার, বিভিন্ন সফল আয়োজন এবং সদস্যদের পারস্পরিক সংহতি দৃঢ় রাখতে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর এসব কাজ সংগঠনের সর্বস্তরে প্রশংসিত হয়েছে।

স্মারক সম্মাননা গ্রহণ করে টিটু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই অর্জন আমার একার নয়; এটি এসএসসি ’৯১ ব্যাচের সারাদেশের বন্ধুদের সম্মিলিত ভালোবাসার প্রতিফলন। সংগঠনের জুড়ি বোর্ডের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।” তিনি সংগঠনের অগ্রগতি ও ঐক্য ধরে রাখতে ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।

ব্যক্তিগত পরিচিতি

এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া যতরকূলের মরহুম মাস্টার ছৈয়দ আহমদ চৌধুরী বাড়ির সন্তান। তাঁর পিতা মরহুম এস.এম. মহসিন চৌধুরী ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাতা ফরিদা মহসিন চৌধুরী। তিন ভাইবোনের মধ্যে তিনি মেঝ।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park