1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল তেরখাদায়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাফিজা খানম স্টাফ রিপোর্টার 

তেরখাদা, খুলনা: বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) তেরখাদা উপজেলার ইখড়ী কাটেংগা স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সার্চ কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা–৪ আসনের মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। গৃহিণী থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে সফল রাজনৈতিক জীবন অর্জন করেছেন। আজ সমগ্র দেশের মানুষ তার সুস্থতা কামনা করছে। তেরখাদার মানুষসহ দেশের সকলের দোয়া মহান আল্লাহ কবুল করবেন। যেসব মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন, যারা নিপীড়িত বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। একজন আপোষহীন দেশনেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া গনতন্ত্রের মা এবং দেশপ্রেমের অনন্য উদাহরণ হয়ে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

দোয়া মাহফিলে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু ও খায়রুল মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন সহ তেরখাদা উপজেলা বিএনপির সার্চ কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী, কামরান হাসান, বলু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, নান্টা মোল্লা, রেজাউল ইসলাম, কালাম লস্কর, এমদাদ, জাহিদ, জাহাঙ্গীর লস্কর, ভুট্র, মফিজুল ইসলাম, সোহাগ মুন্সি, রমিজ, টগর, খায়রুল, দিন ইসলাম, শফিক, জাকির, লিমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park