1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভারতীয় পণ্য বর্জনে ১২ দলীয় জোটের সংহতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি

 

ভারতীয় আগ্রাসন ও ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সংহতি প্রকাশ করায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ধন্যবাদ জ্ঞাপন করেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। এসময় নেতারা জনাব রিজভী আহমেদ ও বিএনপির অন্যান্য নেতাদের ভারতীয় পণ্য বর্জনের টি শার্ট হাতে তুলে দেন।

ভারতের সহায়তায় গত ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে এক অদ্ভুত নাটক মঞ্চায়িত করেছে ডামি সরকার। ভারত একটি গণবিরোধী দখলদার শক্তিকে বার বার মদদ যোগাচ্ছে। ফলে অধিকার বঞ্চিত হচ্ছে বাংলাদেশের জনগণ এবং দেশের সার্বভৌমত্ব ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে।অপর দিকে সীমান্তে বাংলাদেশীদের বিএসএফ পাখির মতো গুলি করে হত্যা করছে প্রতিনিয়ত। এর প্রতিবাদ হিসেবে সামজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের আহবান জানিয়েছে বিভিন্ন সংগঠন ও অনলাইন এক্টিভিস্টরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ২১ মার্চ ভারতীয় পণ্য বর্জনে সংহতি জানিয়েছেন। এবার বিএনপির সাথে সংহতি জানিয়ে ভারতীয় পণ্য বর্জনের আহবান জানিয়েছে ১২ দলীয় জোট। সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন সেলিম, মুখপাত্র ১২দলীয় জোট,সৈয়দ এহসানুল হুদা, সমন্বয়ক ১২ দলীয় জোট, আহসান হাবিব লিঙ্কন, মহাসচিব জাতীয় পার্টি, মুফতি মহিউদ্দিন ইকরাম-মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, রাশেদ প্রধান-সিনিয়র সবসভাপতি, জাগপা, ফারুক রহমান- চেয়ারম্যান, লেবার পার্টি ও সামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ কল্যান পার্টি।

উল্লেখ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্রই এখন “ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে” উত্তাল। ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। ১২ দলীয় জোট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভির ন্যায় বিএনপিও তাদের দলীয় কর্মসূচিতে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান করবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park