1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নানা কর্মসূচিতে নড়াইলে মহান বিজয় দিবস উদযাপন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন পুলিশ সুপার আল মামুন শিকদার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরব ও স্বাধীনতার চূড়ান্ত অর্জনের প্রতীক। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

গৌরবময় এই দিনে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম প্রহরেই মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামানসহ নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যরা।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park