1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-৮১, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বিএনপির সাবেক আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। গত ৮ আগস্ট ২০২৪ তারিখে তিনি দলীয় ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নিতে তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকেও সরে দাঁড়াবেন।

ঝিনাইদহ-১ আসনে তার মনোনয়ন ঘোষণার পর শৈলকুপা উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতারা আশা করছেন, অভিজ্ঞ আইনজীবী ও জাতীয় পর্যায়ের পরিচিত মুখ হওয়ায় এই আসনে বিএনপির নির্বাচনী প্রচারে নতুন গতি আসবে।

এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা বলেন, দীর্ঘদিন পর ঝিনাইদহ-১ আসনে কেন্দ্রীয়ভাবে পরিচিত ও গুরুত্বপূর্ণ একজন প্রার্থী মনোনয়ন পাওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park