1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পদত্যাগ, ধানের শীষে বিএনপির প্রার্থী হবেন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ যোগ দিয়ে আসন্ন নির্বাচনে দলের প্রতীক ‘ধানের শীষ’-এ প্রার্থী হয়ে অংশগ্রহণ করবেন।

এই তথ্য শুক্রবার রাতে এক অডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তবে দলের সভাপতি নুরুল হক নুর নিজে দলীয় প্রতীক ‘ট্রাক’-এ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আবু হানিফ বলেন, “গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং বিএনপির সদস্য পদ গ্রহণ করবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

নুরুল হক নুর বলেন, “ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি, গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছিলাম। সেই সময় থেকেই আমরা আলোচনা করেছি, ফ্যাসিবাদ পতনের পর রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলা এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একসাথে কাজ করার। আন্দোলন কার্যত বিএনপির নেতৃত্বে সম্পন্ন হয়েছে। বর্তমান আরপিএর বিধান অনুযায়ী জোট করলেও ভোট দিতে হবে নিজস্ব প্রতীকে। তাই অনেক যুগপৎ আন্দোলনের শরিকরা নির্বাচনে জেতার কৌশলের অংশ হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে দল থেকে ধানের শীষে অংশগ্রহণের অনুমতি দিয়েছি। তিনি গণঅধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ গ্রহণ করবেন। খুব দ্রুত আমরা একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park