1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল-১ আসনে বাঁচা–মরার লড়াই, ভোটারদের সামনে কঠিন সিদ্ধান্ত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইল-১ সংসদীয় আসনের প্রায় ২ লাখ ৮০ হাজার ভোটার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে পড়েছেন। দীর্ঘদিনের বঞ্চনা, উন্নয়নহীনতা ও রাজনৈতিক অবহেলার অভিজ্ঞতার প্রেক্ষাপটে এবারের নির্বাচনকে অনেকেই দেখছেন হার-জিতের লড়াই নয়, বরং অস্তিত্ব ও মুক্তির প্রশ্ন হিসেবে।

এই নির্বাচনী প্রেক্ষাপটে নড়াইলবাসীর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জেলার বর্ষীয়ান আলেমে দ্বীন ও সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি মাওলানা আব্দুর রহমান। মুসলিম-অমুসলিম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের দুয়ারে দুয়ারে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

শান্তি, ইনসাফ ও সুশাসনের বার্তা নিয়ে তিনি কালিয়া, কালোড়া, বিচালি, ভদ্রবিলা, সিঙ্গাশোপুর ও শেখহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

স্থানীয়রা বলছেন, বহু বছর ধরে যারা ন্যায়বিচার, সুবিচার ও সম্মান থেকে বঞ্চিত ছিলেন—তারা এবার এক বিকল্প নেতৃত্বের খোঁজে রয়েছেন। বিশেষ করে দরিদ্র কৃষক, দিনমজুর, কুলি-মজদুর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে তাঁর প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

অনেক ভোটারের ভাষ্য, দীর্ঘদিন পর এমন একজন মানুষ সামনে এসেছেন যিনি ক্ষমতার রাজনীতির বাইরে থেকে মানুষের কথা বলছেন এবং নৈতিকতার জায়গা থেকে নেতৃত্ব দিতে চাইছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নড়াইল-১ আসনের এবারের নির্বাচন প্রচলিত দলীয় প্রতিদ্বন্দ্বিতার গণ্ডি ছাড়িয়ে গেছে। এটি এখন পরিণত হয়েছে নৈতিকতা, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও জনগণের প্রত্যাশার পরীক্ষায়।

দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক শিবিরেও আলোচনা চলছে—দলীয় প্রার্থীকে ভোট দেওয়া হবে, নাকি দীর্ঘদিনের বঞ্চনার বাস্তবতা বিবেচনায় নিয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, নড়াইল বাংলাদেশের অন্যতম সুবিধাবঞ্চিত জেলা হলেও অতীতের সংসদ সদস্যরা এই জেলার কাঙ্ক্ষিত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন।

বিশেষ করে সদ্য বিদায়ী সরকারের সময় নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং সাধারণ মানুষের প্রত্যাশা উপেক্ষার অভিযোগ রয়েছে। এমনকি ওই সময় রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়েছেন স্বদলীয় নেতাকর্মীরাও—এমন অভিযোগও রয়েছে।

এই বাস্তবতায় অনেক ভোটার মনে করছেন, এবারের নির্বাচন কেবল একটি আসনের ফল নির্ধারণ করবে না; বরং এটি নির্ধারণ করবে নড়াইলবাসী দলীয় গোলামির রাজনীতিতে থাকবে, নাকি মুক্তির পথে হাঁটবে।

স্থানীয় শিক্ষিত সমাজ, ধর্মীয় নেতৃত্ব, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের মধ্যে এই প্রশ্নটি ক্রমেই জোরালো হয়ে উঠছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নড়াইল-১ আসনে এবারের নির্বাচন একটি যুগান্তকারী মোড় নিতে পারে, যার প্রভাব পড়তে পারে পুরো জেলার রাজনীতিতে।

সব মিলিয়ে নড়াইল-১ আসনের নির্বাচনী পরিস্থিতি দিন দিন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। শেষ পর্যন্ত ভোটাররা গতানুগতিক ক্ষমতার রাজনীতিকে বেছে নেবেন, নাকি ইনসাফ, ন্যায় ও প্রতিনিধিত্বের নতুন প্রত্যাশাকে গুরুত্ব দেবেন—সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে পুরো নড়াইল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park