1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা-২ আসনে হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতী আমানুল্লাহর মনোনয়ন দাখিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দিন খুলনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আলহাজ্ব মুফতী আমানুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার বিকেল ৫টায় তিনি জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নগর সিনিয়র সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, আলহাজ্ব আবু তাহের, মাওলানা দ্বীন ইসলাম, আব্দুল মান্নান, আফজাল হোসেন, রিয়াজুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল মোমেন, শোয়াইব হোসেন, মো. সোহরাব হোসেন, মো. আনোয়ার হোসেন, শামীম হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলনের পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলনের আব্দুর রশিদ, মোমিনুল ইসলাম নাসিব, নাজিম হাওলাদার নাঈম, টিপু সুলতান, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সভাপতি মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মিসবাহ, বায়জিদ হোসেন, নূরুল করীম, তামিম ও মাশরাফিসহ সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিলের পর মুফতী আমানুল্লাহ সাংবাদিকদের বলেন, দেশের পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, খুলনা-২ আসনের জনগণ দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে হাতপাখা প্রতীকে ভোট দেবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব কমাতে কাজ করার কথাও জানান তিনি।

এ ছাড়া তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান এবং অবৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park