
আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় রেসিডো প্রাইভেট ক্লিনিকে দীর্ঘদিন ধরে কর্মরত এক নার্স অভিযোগ করেছেন, ক্লিনিকের বিল্ডিং মালিক এবং হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান আবুল কালাম আজাদ দীর্ঘ তিন বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে আসছিলেন।
ভুক্তভোগী অডিও সাক্ষাৎকারে সংবাদদাতাকে জানিয়েছেন, ধর্ষণের ঘটনা প্রকাশ পায় যখন আবুল কালাম আজাদের বড় ভাইয়ের স্ত্রী বিষয়টি দেখে ফেলেন। এরপর এই ঘটনা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আলমগীরকে অবহিত করে বিচার প্রার্থনা করেন।
সংবাদটি পাওয়ার পর আবুল কালাম আজাদ কয়েকদিন ধরে অফিসের কোন ডিউটিতে উপস্থিত হচ্ছেন না এবং পালিয়ে বেড়াচ্ছেন, যার কারণে জনসাধারণ ভোগান্তিতে পড়েছে। বিচার না পাওয়ায় ভুক্তভোগী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে হরিণাকুন্ডু থানায় ধর্ষণের বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
হরিণাকুন্ডু থানার এসআই নাহিদ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন। তিনি বলেন, “অসহায় ভুক্তভোগীর অভিযোগ আমরা গুরুত্বসহকারে গ্রহণ করেছি এবং সঠিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।”
তবে এলাকাবাসী অভিযোগ করেছেন, হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আলমগীর অভিযোগ স্বীকার সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং ধর্ষণকারীকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন। তারা দাবি করেছেন, তদন্তের মাধ্যমে ধর্ষণকারী আবুল কালাম আজাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে, হরিণাকুন্ডু সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মাদক গ্রহণের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় পরিস্থিতি আরও অচল পরিস্থিতিতে পৌঁছেছে।