1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দারুসসালাম এসি (ভূমি) অফিসে যুবলীগ নেতাদের বৈঠকের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান (সাগর):

ঢাকার মিরপুর বিভাগের দারুসসালাম সহকারী কমিশনার (ভূমি) অফিসে রাজনৈতিক সংগঠন যুবলীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে—এমন অভিযোগ উঠেছে। একই সঙ্গে সরকারি ভূমি অফিসের গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত দলিলাদি নিরাপত্তাহীন অবস্থায় একটি প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

স্থানীয়দের দাবি, মিরপুর এলাকায় জমি, প্লট ও ফ্ল্যাট মালিকদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে তথাকথিত ‘সজীব সিন্ডিকেট’। অভিযোগে বলা হয়, যুবলীগ সংশ্লিষ্ট আব্দুল্লাহ আল নোমান সজীব দলীয় প্রভাব খাটিয়ে দারুসসালাম ভূমি অফিসের সঙ্গে সংশ্লিষ্ট না হয়েও দীর্ঘদিন ধরে ভূমি মালিকদের হয়রানি করে আসছেন এবং বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, দারুসসালাম সহকারী কমিশনার (ভূমি) অফিসের রেকর্ড রুমসহ গুরুত্বপূর্ণ নথিপত্র একটি চক্রের নিয়ন্ত্রণে রয়েছে। এ চক্রের সদস্যরা অফিসের আশপাশের কয়েকজন দোকানির সহায়তায় কার্যক্রম পরিচালনা করে আসছে বলেও অভিযোগ রয়েছে।

জানা গেছে, কুমিল্লার মনোহরগঞ্জ থানার বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান সজীব অতীতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দারুসসালাম ভূমি অফিসে প্রভাব বিস্তার করেন। তার সঙ্গে আরও ৬–৭ জন ব্যক্তি একটি সিন্ডিকেট হিসেবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল সন্ধ্যায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের গেটে দারোয়ান অবস্থান করলেও ভেতরে নীরবতা বিরাজ করছিল। দারোয়ানের দাবি ছিল, অফিসের ভেতরে কেউ নেই। তবে স্থানীয়দের উপস্থিতিতে পুনরায় ভেতরে প্রবেশ করলে কয়েকজনকে বৈঠক করতে দেখা যায়। এ সময় একজন ব্যক্তি দ্রুত সরে যান। একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, ওই ব্যক্তিই ছিলেন আব্দুল্লাহ আল নোমান সজীব।

(এ সংক্রান্ত ভিডিও ফুটেজ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।)

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা গরিব শাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান হাসান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল সরকারি ভূমি অফিসের দলিলপত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park