1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, কালিয়া নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫ মিনিট পর্যন্ত বাগুডাঙ্গা বিএনপির দলীয় কার্যালয়ে নড়াগাতি মহিলা দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নড়াগাতি মহিলা দলের আহ্বায়ক নাদিরা আক্তার জোছনা মল্লিক সভাপতিত্ব করেন।

দোয়া মাহফিলে নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমেদ, সহ-সভাপতি আজম ঠাকুর, থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনু, থানা মহিলা দলের সদস্য সচিব পারভীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুপালি বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দোয়া মাহফিলে আনুমানিক ২২০ থেকে ২৫০ জন নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park