1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তাহেরহুদায় গভীর রাতে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি, বিদ্যুৎহীন হয়ে পড়েছে গ্রাম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে গভীর রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশ্ববর্তী চুনু আহমেদের বাড়ির নিকটবর্তী স্থানে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শীতের রাতে গ্রামবাসী গভীর ঘুমে আচ্ছন্ন থাকার সুযোগে একটি সংঘবদ্ধ চোরচক্র খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমারটি খুলে ফেলে। চোরেরা ট্রান্সফরমারের ভেতর থাকা মূল্যবান তামার কয়েল, তেলসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী ট্রান্সফরমারের ধ্বংসাবশেষ ও নিচে পড়ে থাকা তেলের ক্যান দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন।

এই চুরির ঘটনায় তাহেরহুদা গ্রামের সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে অন্তত ২৫ জন গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এলাকাবাসী চুনু আহমেদ বলেন, “রাতে আমরা কিছুই টের পাইনি। সকালে উঠে দেখি ট্রান্সফরমার ভাঙা। চুরির কারণে পুরো এলাকা এখন অন্ধকারে।” তিনি দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার দাবি জানান।

ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় প্রশাসন ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িতদের শনাক্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park