1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বারাসাত ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন এবং বারাসাত গ্রামবাসীর উদ্যোগে বারাসাত মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. পলাশ শেখের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপি নেতা ও সৌদি প্রবাসী মো. আলমগীর হেসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. রিপন মোল্যা, মো. নুরু মোল্যা, মোল্যা জনি, মো. নজু মোল্যা, মো. মোশারেফ মীর, মো. আরিফ মোল্যা, মো. মোক্তার শেখ, মো. মোক্তার ফকির, মো. জুয়েল মোল্যা, কিবরিয়া সরদার, মো. জুয়েল সরদার, মো. সোহাগ সরদার, তিব্বত মেম্বার, নাসির মোল্যা ও নুরু ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বারাসাত মাদ্রাসার মোহতামেম মাওলানা আবুল কালাম আজাদ।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park