1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

এনজিওর মুখোশে ভয়াবহ প্রতারণা: গোপালগঞ্জে ৮৫০ গ্রাহকের ২ কোটি টাকা আত্মসাৎ, মালিকপক্ষ পলাতক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে এনজিওর নামে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৮৫০ জন গ্রাহকের কাছ থেকে আনুমানিক ২ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে গেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় জড়িত এনজিও মালিক ইসমাইল, মির ও ফরহাদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, ‘চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের কাছ থেকে নিয়মিত সঞ্চয় সংগ্রহ করত প্রতারকরা। স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে টাকা জমা নিলেও এক পর্যায়ে হঠাৎ করেই প্রতিষ্ঠানটির মালিকপক্ষ অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায়।

বক্তারা বলেন, সংসারের স্বচ্ছলতার আশায় আমরা কষ্ট করে উপার্জিত টাকা ওই এনজিওতে সঞ্চয় হিসেবে জমা রেখেছিলাম। এখন আমাদের প্রায় ২ কোটি টাকা নিয়ে তারা পালিয়ে গেছে। এতে অসংখ্য পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গোপীনাথপুর গ্রামের সাফি বেগম, রেসমা বেগম, মিরাজ খান, শিল্পী বেগম, ইয়াসমিন খানসহ আরও অনেক ভুক্তভোগী। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং এ ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park